• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম:
৮ মাসে ৩০০ কোটি টাকা পরিশোধ করল সোনালী লাইফ ইন্সুইরেন্স মালয়েশিয়ায় তাকাফুল ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণে বেঙ্গল ইসলামি লাইফ জামিন পেলেন বিদিশা গ্রাহকসেবাকে আরও সহজ করতে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্সের নতুন উদ্যোগ সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ বিশ্বসুন্দরীর খেতাব জিতলেন জোহেইরি মোলা সিলেটে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

নভেম্বরের মধ্যেই তুরস্কে নির্বাচনের আহ্বান প্রধান বিরোধী দলের

Un24admin
আপডেটঃ : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ তুরস্কে আগামী নভেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের শীর্ষ প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার (৬ এপ্রিল) এক বিক্ষোভ সমাবেশ থেকে এ আহ্বান জানান ওজেল। খবর বার্তা সংস্থা এএফপির।

২০২৮ সালে তুরস্কে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ইস্তাম্বুলের কারাবন্দি মেয়র একরেম ইমামোগলুকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে সিএইচপি।

সমাবেশে এরদোয়ানকে উদ্দেশ করে ওজগুর ওজেল বলেন, ‘আগামী নভেম্বরের মধ্যেই আপনি আমাদের প্রার্থীর মুখোমুখি হবেন। আমাদের প্রার্থীকে মুক্তি দিন। আমরা আপনাকে আবারো জনগণের আকাঙ্ক্ষার দিকে আহ্বান করছি।’

দুর্নীতির অভিযোগে গত ১৯ মার্চ ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। ইমামোগলুকে গ্রেপ্তারের পর থেকে তুরস্কের ইস্তাম্বুলসহ বিভিন্ন স্থানে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। বিক্ষোভ দমনে তুরস্কের কর্তৃপক্ষ কয়েক শ’ শিক্ষার্থী, সাংবাদিক ও তরুণসহ প্রায় ২ হাজার জনকে আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ