• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বমঞ্চকে বিদায় জানালেন রোনালদো তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর

নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আনলিমিটেড নিউজঃ মৌলভীবাজারের জুড়ীতে বিয়ের দুই মাসের মধ্যেই তাহমিনা আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, জায়ফরনগর ইউনিয়নের মনতৈল (বজিটিলা) গ্রামের বাসিন্দা রিকশাচালক বাদশা মিয়ার মেয়ে তাহমিনাকে প্রায় দুই মাস পূর্বে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়। স্বামী নাইম হোসেন (২৪) বেলাগাঁও গ্রামে ভাড়া বাসায় থাকেন। নাইম চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার তাজুল ইসলামের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় তাহমিনা একটি কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। পরিবারের লোকজন অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। রাত ৮টার দিকেপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জুড়ী থানার এসআই রফিকুল ইসলাম বলেন, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ