• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা কালীগঞ্জ থানা পুলিশের হাতে ২ ডাকাত গ্রেফাতার চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) জুলুসে লাখো মানুষের জনস্রোত হাটহাজারীতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী জুয়েল ধরা ছোঁয়ার বাইরে

নতুন ৫ দফা দাবি তুলল প্রকৌশল শিক্ষার্থীরা

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ সরকার কর্তৃক গঠিত তদন্ত কমিটিকে প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনকারীদের প্রতিনিধি জুবায়ের আহমেদ। এ সময় তিনি নতুন করে পাঁচ দফা দাবি উপস্থাপন করেন।

জুবায়ের আহমেদ অভিযোগ করেন, শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে। এছাড়া শিক্ষক প্রতিনিধি ও প্রকৌশল অধিকার আন্দোলনের সংশ্লিষ্টদের অন্তর্ভুক্ত করে নতুন কমিটি গঠনের দাবি জানান তিনি।

শিক্ষার্থীদের নতুন পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—

১. শিক্ষক প্রতিনিধি ও আন্দোলনকারী স্টেকহোল্ডারদের নিয়ে কমিটি পুনর্গঠন।

২. পূর্বের তিন দফা দাবি দ্রুত মেনে নিয়ে নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি।

৩. আহত শিক্ষার্থীদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকারকে বহন করতে হবে।

৪. আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং পুলিশি হামলা বন্ধ করতে হবে।

৫. শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেফতার, চাকরিচ্যুত ও আইনের আওতায় আনতে হবে।
এ সময় তিনি আরও জানান, উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান ও সৈয়দ রিজওয়ানা হাসানকে অবিলম্বে এই নিশ্চয়তা দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ