• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান

নতুন গানে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন

Un24admin
আপডেটঃ : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ সম্প্রতি কয়েকদিন আগে গান গাইতে গিয়ে মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে আবারও গানে কণ্ঠ দিলেন তুমুল জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী।

   

সাবিনা ইয়াসমিনের গাওয়া নতুন এই গানটির কথা লিখেছেন বরেণ্য গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান। সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন।

সাবিনা ইয়াসমিনের সঙ্গে গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদীসহ এই প্রজন্মের আরও দশজন শিল্পী। তাদের মধ্যে একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী আতিয়া আনিসা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সাবিনার সঙ্গে একটি ছবি পোস্ট করে আতিয়া আনিসা ফেসবুকে লিখেছেন, ‘আজ আমার জীবনের এক স্মরণীয় দিন! জীবনে প্রথমবারের মতো কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন ম্যামের সঙ্গে দেখা হলো এবং উনার সঙ্গে গান গাওয়ার দুর্লভ সুযোগ পেলাম।’


গত ৩১ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমীন : আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান গাইতে মঞ্চে উঠেছিলেন। সোয়া এক ঘণ্টা তিনি মঞ্চে সংগীত পরিবেশনের পর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত নিয়ে যাওয়া হয় গুলশানের একটি হাসপাতালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ