• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

ধারণার চেয়েও দ্রুত শেষ হতে পারে রাশিয়ার সঙ্গে যুদ্ধ: জেলেনস্কি

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
ধারণার চেয়েও দ্রুত শেষ হতে পারে রাশিয়ার সঙ্গে যুদ্ধ: জেলেনস্কি
ধারণার চেয়েও দ্রুত শেষ হতে পারে রাশিয়ার সঙ্গে যুদ্ধ: জেলেনস্কি

আনলিমিটেড নিউজ ডেস্কঃ রাশিয়ার সঙ্গে যুদ্ধ ধারণার চেয়েও তাড়াতাড়ি শেষ হতে পারে। আমি মনে করি, আমরা যতটা শান্তির কাছাকাছি আছি বলে ভাবি, আছি আসলে তার চেয়েও বেশি। আমাদের শুধু খুব শক্তিশালী, খুব শক্তিশালী হতে হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেছেন।

জেলেনস্কি জানান, এই সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তিনি যে বিজয় পরিকল্পনাটি উপস্থাপন করবেন, তার জন্য ইউক্রেনের সেনাবাহিনীকে শক্তিশালী করতে হবে। তার মতে, কিয়েভ শক্তিশালী হলেই শুধু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সংঘাতের অবসান ঘটাতে চাপ দিতে পারে ইউক্রেন।

বিজয় পরিকল্পনাটি রাশিয়ার সঙ্গে কোনো আলোচনার বিষয়ে নয়, বরং এটিকে যুদ্ধ বন্ধ করার কূটনৈতিক পথের একটি সেতু হিসেবে আখ্যা দিয়েছেন জেলেনস্কি। তিনি দীর্ঘদিন ধরেই পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনকে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওপর বিধিনিষেধ তুলে নেওয়ার আবেদন জানিয়ে আসছেন। এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেন থেকে রাশিয়ার ভেতরে আঘাত হানতে সক্ষম। ধারণা করা হচ্ছে, এই সপ্তাহেই যুক্তরাষ্ট্রে পৌঁছে আবারও ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চাইবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ