• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

দেশে ফিরেই গ্রেফতার লীগ নেতা সাদ্দাম হোসেন

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
দেশে ফিরেই গ্রেফতার লীগ নেতা সাদ্দাম হোসেন

আনলিমিটেড নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন। সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরেছেন তিনি। কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের পদে আছেন সাদ্দাম আছেন।


সোমবার (২৭ জানুয়ারি) রাতে সাদ্দাম হোসেনকে আটক করে বিমানবন্দর থানা পুলিশে হস্তান্তর করা হয়। পরে রাতেই দেবিদ্বার থানা পুলিশকে জানানো হয় বিষয়টি।

এ তথ্য নিশ্চিত করেছে বিমানবন্দর থানা পুলিশ। এ সময় জানানো হয়, গ্রেফতার সাদ্দাম হোসেন দেবিদ্বার উপজেলা সদরের উত্তর পাড়ার জামাল উদ্দিনের ছেলে।

এদিন ভোর চারটার দিকে ডিএমপির বিমানবন্দর থানা থেকে সাদ্দাম হোসেনের গ্রেফতারের বিষয়টি দেবিদ্বার থানায় জানানো হয়েছে বলে নিশ্চিত করেন অফিসার ইনচার্জ (ওসি) সামছুদ্দিন ইলিয়াস। তিনি জানান, আজ মঙ্গলবার বিকালের মধ্যেই আদালতে সোপর্দ করা হবে সাদ্দাম হোসেনকে।

প্রসঙ্গত, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল ও স্কুলশিক্ষার্থী সাব্বির হোসেন হত্যা মামলার আসামি সাদ্দাম হোসেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ