• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

দেশের সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর, ধনী জেলা নোয়াখালী

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ দেশে দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৯ দশমিক ২ শতাংশে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রোভার্টি ম্যাপ অব বাংলাদেশ-২০২২ এর ফলাফলে এসেছে এমন তথ্য। দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা ডাসা এবং ধনী জেলা নোয়াখালী।

বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘বাংলাদেশের দারিদ্র মানচিত্র ২০২২’ এ এসব তথ্য উঠে এসেছে।

এ মানচিত্রে বলা হচ্ছে, দেশের গ্রাম এলাকায় দারিদ্র্য কমে শহর এলাকায় বেড়েছে। হেইজে গ্রাম এলাকায় দারিদ্রতা ছিল ২০ দশমিক ৫, দারিদ্র মানচিত্রে তা কমে দাঁড়িয়েছে ২০ দশমিক ৩ শতাংশ। হেইজে শহর এলাকায় দারিদ্র্যতা ছিল ১৪ দশমিক ৭ শতাংশ, আর দারিদ্র্য মানচিত্রে তা এসেছে ১৬ দশমিক ৫ শতাংশ।

দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা মাদারীপুরের ডাসার উপজেলা। আর সবচেয়ে ধনী ঢাকার পল্টন। জেলা হিসেবেও সবচেয়ে দরিদ্র মাদারীপুর, আর সবচেয়ে ধনী জেলা নোয়াখালী।

বিবিএসের দারিদ্র মানচিত্রে দেখা যায়, দেশের বিভাগীয় দারিদ্র হিসেবে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ২৬ দশমিক ৬ শতাংশ। আর চট্টগ্রাম বিভাগে সবচেয়ে কম দারিদ্র্য ১৫ দশমিক ২ শতাংশ।

জেলা হিসেবে সবচেয়ে বেশি দারিদ্র মাদারীপুর জেলা। এ জেলায় দারিদ্র ৫৪ দশমিক ৪ শতাংশ, আর সবচেয়ে কম দারিদ্র্য নোয়াখালী জেলা ৬ দশমিক ১ শতাংশ।

আর উপজেলা হিসেবে ৬৩ দশমিক ২ শতাংশ দারিদ্র্য নিয়ে শীর্ষে রয়েছে মাদারীপুরের ডাসার। আর সবচেয়ে কম দারিদ্র্য ঢাকার পল্টনে। এ এলাকায় দারিদ্র্য ১ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ