• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম:

দেশের মাটিতে খেলতে হামজা চৌধুরী এখন ঢাকায়

Un24admin
আপডেটঃ : সোমবার, ২ জুন, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ (সৌদি আরব) ২০২৭ কোয়ালিফায়ার্স ও ভুটানের বিপক্ষে ফিফা টায়ার-১ প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় এসেছেন হামজা চৌধুরী।

সোমবার (২ জুন) সকালে বিমানবন্দরে বাবা-মাসহ হামজাকে দেখা গেছে।

বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে উঠবেন গত মৌসুমে শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলা এই ফুটবলার।

আজ অনুশীলন করবেন কিনা তা এখনও জানা যায়নি।

গত মার্চে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর; এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি হয়েছিল ভারতের শিলংয়ে। ভারতের বিপক্ষে গোলশুন্য ড্র ম্যাচে লাল-সবুজের জার্সিতে অভিষিক্ত হয়েছিলেন হামজা।

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকা জাতীয় স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ। বাছাইয়ের ‘সি’ গ্রুপে বাংলাদেশের মতোই ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের পয়েন্ট ১ করে। সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপ টেবিলে শীর্ষে ওঠার স্বপ্ন দেখার কথা কোচ কাবরেরার মতো বলেছেন খেলোয়াড়রাও।

এই দুই ম্যাচ সামনে রেখে ইতোমধ্যে দুই দিন প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। রোববার দ্বিতীয় দিনের অনুশীলন জামাল-ফাহামিদুলরা সারেন ম্যাচের ভেন্যু জাতীয় স্টেডিয়ামে। সোমবার তৃতীয় দিনের প্রস্তুতি হবে একই মাঠে।

মাঠের লড়াইয়ে নামার আগে সতীর্থদের সাথে মানিয়ে নিতে অল্প হলেও সময় পাচ্ছেন হামজা।

গত বুধবার ইতালি থেকে ঢাকায় ফিরে ক্যাম্পে যোগ দেন ইতালির সেরি ডি’তে খেলা ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম। ২৬ জনের প্রাথমিক দলে থাকা আরেক প্রবাসী সামিত সোমের কানাডা থেকে বুধবার ঢাকায় ফেরার কথা রয়েছে।

দেশের ফুটবলে যে নতুন জাগরণ হচ্ছে, তা বলাই যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ