• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

দেশের প্রেক্ষাগৃহে আসছে মেহজাবীনের ‘সাবা’

Un24admin
আপডেটঃ : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে গত বছর বড় পর্দায় অভিষেক হয় মেহজাবীন চৌধুরীর। তবে মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর অবশেষে দেশের দর্শকের সামনে আসছে এই সিনেমা।

সোশ্যাল মিডিয়ায় মেহজাবীন জানান, শিগগির দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সাবা। সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন।

নির্মাতা মাকসুদ হোসেন গণমাধ্যমকে জানান, সাবা দেশের হলে মুক্তির জন্য প্রস্তুত। শিগগির ঘোষণা করা হবে মুক্তির তারিখ। জানা গেছে, সেপ্টেম্বরের শেষদিকে কিংবা অক্টোবরের প্রথম দিকে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।

সাবা সিনেমার গল্পে দেখা যাবে শহরের মধ্যবিত্ত একটি পরিবারের সন্তান সাবা। যার বাবা গত হয়েছেন। মা শিরিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিছানায় পড়ে আছেন। হুইলচেয়ার ছাড়া চলতে পারেন না। বেঁচে থাকার একমাত্র অবলম্বন মেয়ে সাবা। পরিবার আর মায়ের সেবায় নিজের ক্যারিয়ার গুছিয়ে উঠতে পারেনি সাবা। অর্থের টানাটানিতে দিনরাত এক করে মাকে সুস্থ করে তোলার চেষ্টা তার। হঠাৎ হার্ট অ্যাটাক হয় সাবার মা শিরিনের। চিকিৎসক জানান, অপারেশন করতে হবে। দিশেহারা সাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কীভাবে বাঁচাবে মাকে?

গত বছর সেপ্টেম্বরে টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সাবার। এরপর বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনডান্সসহ প্রায় এক ডজন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এটি। মেহজাবীন ছাড়া এতে আরও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ