• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম:
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে প্রণোদনা, গ্রিডে ইউনিটপ্রতি ১০.৫০ টাকা হঠাৎ খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক- অনিয়মে তাৎক্ষণিক ব্যবস্থা সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাথে জেনিথ ইসলামী লাইফের সিইও’র সাক্ষাৎ মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী জেনিথ ইসলামী লাইফের বীমায় অন্তর্ভুক্ত বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৪২ গ্রেপ্তার

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেফতার

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেফতার
দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেফতার

আনলিমিটেড ডেস্ক নিউজঃ মদ নীতি কেলেঙ্কারীর অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক দল আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে। দেশটির লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে এই ঘটনা ঘটলো।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে জানানো হয়, স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেফতার হলেন। তার রাজনৈতিক দল আম আদমি পার্টি জানিয়েছে, গ্রেফতার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন।

মদ নীতি মামলায় সার্চ ওয়ারেন্ট নিয়ে জিজ্ঞাসাবাদ করতে বৃহস্পতিবার সন্ধ্যায় কেজরিওয়ালের বাসভবনে অভিযান চালায় ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেখান থেকেই এএপি প্রধানকে গ্রেফতার করা হয়।

একই দিল্লি হাইকোর্টে একটি আবেদন করেছিলেন কেজরিওয়াল। আবগারি মামলায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিতে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন আদালত। এরপরই অভিযান চালাল ইডি।

মদ নীতি মামলায় দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও এএপি সাংসদ সঞ্জয় সিংহকে আগেই গ্রেফতার করেছে ইডি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ