• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

দশ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ বাংলাদেশের

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
দশ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ বাংলাদেশের

আনলিমিটেড নিউজ ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্স পর্ব থেকে আগেই বাদ পড়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। যেখানে বড় জয় পেয়েছে জুনিয়র টাইগ্রেসরা। ক্যাবিরিয়ানদের ১০ উইকেটে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) কুয়ালালামপুরে বৃষ্টির কারণে ২০ ওভারের খেলা নামিয়ে আনা হয় ১৩ ওভারে। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ৫৫ রানের লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে ২৫ বল এবং ১০ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় সুমাইয়ারা।

এদিন আগে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ২৩ বলে অপরাজিত ১৬ রান করেন অমৃতা রামতাহাল। এ ছাড়া নাইজান্নি কুমারব্যাচ ১৬ বলে ১৩ ও আসাবি ক্যালেন্ডার ১৬ বলে ১১ রান করেন। এতে ৫৪ রানের পুঁজি পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন নিশিতা আক্তার নিশি। এ ছাড়াও আনিসা আক্তার সোবা শিকার করেন দুটি উইকেট।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে ব্যাট চালাতে থাকেন বাংলাদেশের দুই ওপেনার ফাহমিদা ও জুয়াইরিয়া। শেষ পর্যন্ত ফাহমিদার ২৫ বলে ১৪ ও জুয়াইরিয়ার ২৮ বলে ২৫ রানের ভর করে ২৫ বল এবং ১০ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ