• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বমঞ্চকে বিদায় জানালেন রোনালদো তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর

তৃতীয় দফায় সিলেট ও গাইবান্ধায় বন্যা

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
তৃতীয় দফায় সিলেট ও গাইবান্ধায় বন্যা
তৃতীয় দফায় সিলেট ও গাইবান্ধায় বন্যা

আনলিমিটেড নিউজঃ টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেট, গাইবান্ধায় তৃতীয় দফা বন্যা দেখা দিয়েছে। পানিবন্দি কয়েক লাখ মানুষ।

সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এতে করে কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার প্রায় অর্ধলাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

এছাড়া পূর্বে থেকে বন্যাকবলিত থাকা ওসমানীনগর, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ এলাকায় পানি বাড়ছে। প্রশাসনের তথ্য মতে, সিলেটে প্রায় ৭ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন।

অন্যদিকে, গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা,ব্রহ্মপুত্র ঘাঘট নদীসহ সবগুলো নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

ফলে সুন্দরগঞ্জ উপজেলার বেলকা, হরিপুর, লখিয়ার পাড়া, তারাপুর, কাপাসিয়া, লালচামার, পোড়ার চরসহ অন্তত ১৫টি চরের নিন্মএলাকায় পানি উঠেছে। এসব এলাকার লোকজন বন্যার আতঙ্কে তাদের গবাদী পশু ও নিজের বসবাসের জন্য উঁচু স্থানের খোঁজ করছেন।

যেসব এলাকা ফের প্লাবিত হয়েছে সেসব এলাকায় প্রশাসনের পক্ষ থেকে নতুন করে আশ্রয়কেন্দ্র খোলার পাশাপাশি বন্যার্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ