• রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

তুরস্কের কাছে প্রযুক্তি ও বিনিয়োগের আহ্বান জানালেন ড. মুহাম্মদ ইউনূস

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
তুরস্কের কাছে প্রযুক্তি ও বিনিয়োগের আহ্বান জানালেন ড. মুহাম্মদ ইউনূস
তুরস্কের কাছে প্রযুক্তি ও বিনিয়োগের আহ্বান জানালেন ড. মুহাম্মদ ইউনূস

আনলিমিটেড নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তুরস্কের কাছে তাদের প্রযুক্তি ও আরও বিনিয়োগ, কারখানা স্থানান্তর এবং বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের বাণিজ্যমন্ত্রী প্রফেসর ড. ওমর বোলাতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার দেশের তরুণদের কাজের সুযোগ সৃষ্টিতে কাজ করছে বলে জানান এবং এই ব্যাপারে তুরস্কের সহায়তা কামনা করেন। ড. ইউনূস বলেন, ‘আমাদের তরুণদের সুযোগ দিতে হবে, তাই আমরা আপনাদের সহযোগিতা চাই, তুরস্কের কাছে এটাই আমার আবেদন।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের তরুণদের এখানে কারখানা পরিচালনার জন্য ব্যবহার করুন, যাতে আপনারা এই অঞ্চলে আপনার পণ্য সরবরাহ করতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে স্বপ্নের সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা বাংলাদেশ ও তুরস্কের রয়েছে। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্ক খুবই উষ্ণ। আমরা সব সেক্টরে এটি তৈরি করতে চাই। অনেক কিছু করার আছে, আমরা আপনার কিছু সমর্থন, আপনাদের প্রযুক্তি এবং আপনার বিনিয়োগ চাই।

তুরস্কের বাণিজ্যমন্ত্রী প্রফেসর ড. ওমর বোলাত বলেন, বাংলাদেশ ও তুরস্ক টেক্সটাইল শিল্পের বাইরেও তাদের সহযোগিতা বহুমুখীকরণ করতে পারে। প্রতিরক্ষা শিল্প, স্বাস্থ্য পরিচর্যা, ফার্মাসিউটিক্যালস এবং কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা হতে পারে। আমরা বাংলাদেশের আমদানি খাতে ভারতসহ অন্যান্য বাজারকে প্রতিস্থাপন করতে পারি। অর্থনৈতিক ও সামাজিক সব ক্ষেত্রে সহযোগিতা হতে পারে। বাংলাদেশ ও তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলো পারস্পরিক সহযোগিতা করতে পারে।

এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, উপদেষ্টা মাহফুজ আলম, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব লামিয়া মোর্শেদ, বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ