• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

তিন ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Un24admin
আপডেটঃ : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
তিন ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
তিন ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

আনলিমিটেড নিউজ ডেস্কঃ রাজশাহীর পুঠিয়ায় চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার আবদুর রশিদ।

সোমবার (১৩ জানুয়ারি) তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধারকাজ শেষে রাজশাহীর সঙ্গে সারাদেশের চলাচল শুরু হয়।

এর আগে, সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার আবদুর রশিদ বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ