• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র বার্ন ইনস্টিটিউটে ধানমন্ডি ৩২ ও সিটি কলেজের পাশ থেকে ৪ ককটেল উদ্ধার পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ফার্মা এইডসের বোর্ড সভা ১৪ নভেম্বর ইরানে নয়, ‘রেজিম চেঞ্জ’ এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে? তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আদালতে জাল প্রমাণিত সনদ, বিভাগীয় শাস্তির সুপারিশ! কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার, গা-ঢাকা দিয়েছিল পরিবারসহ যাত্রাবাড়ীতে ৫ ককটেল ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার

তাহসিফ হত্যার রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দীপ

Un24admin
আপডেটঃ : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

অনলাইন ডেস্কঃ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তিন দিনের পুলিশ রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ। ঘটনার দিন তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে ঘোরাফেরা, মোটরসাইকেলের গ্যারেজে যাওয়া এবং রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার বিষয়ে তথ্য দিয়েছেন তিনি। তবে হত্যাকাণ্ডের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (০৭ নভেম্বর) তিন দিনের রিমান্ড শেষে দীপকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ। বিকেলে ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হয়। মহানগর ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি গ্রহণ করেন।

পুলিশের আবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে তাহসিফকে তার বাসা থেকে ডেকে নিয়ে যান দীপ। পরে তারা একসঙ্গে একটি মোটরসাইকেলের গ্যারেজে গিয়ে সেটির কাজ করান। এরপর জেরিকা তাসনিম দিশাকে সঙ্গে নিয়ে রাজধানীর সিপি ফাইভ স্টারে একাধিকবার নাশতা করেন। ওই দিন রাতে তাঁরা উত্তরা নেস্ট বার অ্যান্ড রেস্তোরাঁয় যান। সেখানে তিনজনই বিয়ার পান ও ধূমপান করেন। একপর্যায়ে জেরিকা বাসায় চলে যান।

আবেদনে আরও বলা হয়, ২৮ অক্টোবর রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাহসিফ ও দীপ টঙ্গীর মাজার বস্তিতে পৌঁছান। সেখান থেকে হেঁটে তুরাগ নদীর তীরবর্তী একটি মাঠে যান তারা। পরে কয়েকজনকে দেখে দুজন আলাদা হয়ে যান বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন দীপ।

পুলিশের ভাষ্য, সিসিটিভি ফুটেজ, মুঠোফোনের কললিস্ট পর্যালোচনা এবং এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মৃত্যুর আগে তাহসিফকে সর্বশেষ দীপ ও জেরিকার সঙ্গে দেখা গেছে। তাদের সঙ্গে তাহসিফের ঘোরাফেরা এবং বিভিন্ন রেস্তোরাঁয় যাওয়ার তথ্যও পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুই আসামির কোনো না কোনোভাবে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রিমান্ডে দীপ মামলার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে সেসব তথ্য প্রকাশ না করে যাচাই-বাছাই করা হচ্ছে। একই সঙ্গে মামলার ঘটনা সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তিনি কৌশলে এড়িয়ে গেছেন এবং নীরবতা পালন করেছেন বলে পুলিশের আবেদনে উল্লেখ করা হয়।

মামলার সুষ্ঠু তদন্ত, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং প্রকৃত জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে দীপকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ। প্রয়োজনে তাকে আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ