• সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

তামাদি পলিসি সচলে প্রগ্রেসিভ লাইফ ও সিকিউর লাইফ লাইন এর চুক্তি স্বাক্ষরিত

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড-এর তামাদি পলিসি সচল করে নবায়ন প্রিমিয়াম আহরণ বাড়ানোর উদ্দেশ্যে আজ নভেম্বর ২৬, ২০২৫ তারিখ বুধবার কোম্পানির প্রধান কার্যালয়ে সিকিউর লাইফ লাইন (বিডি) লিমিটেড-এর সাথে একটি যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড-এর মাননীয় চেয়ারম্যান জনাব বজলুর রশীদ এমবিই, বিশেষ অতিথি ছিলেন সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ মিজানুর রহমান।

স্বাক্ষরিত চুক্তিতে প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড-এর পক্ষে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইদুল আমিন এবং সিকিউর লাইফ লাইন (বিডি) লিমিটেড এর পক্ষে কোম্পানির চেয়ারম্যান জনাব আলমগীর চৌধুরী প্রতিনিধিত্ব করেন। অনুষ্ঠানে প্রগ্রেসিভ লাইফ ও সিকিওর লাইফ লাইন এর ঊর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

জীবন বীমায় মূল চালিকা হিসেবে খ্যাত নবায়ন প্রিমিয়াম আহরণে তামাদি পলিসি সচল করতে দেশের জীবন বীমা জগতের প্রথম উদ্যোগ হিসেবে গৃহিত এমন অগ্রণী ভূমিকাকে স্বাগত ও প্রথম কোম্পানি হিসেবে প্রগ্রেসিভ লাইফ কোম্পানিকে বেছে নেওয়ায় ধন্যবাদ জানিয়ে কোম্পানি চেয়ারম্যান জনাব বজলুর রশীদ এমবিই বলেন- দেশের জীবন বিমায় প্রগ্রেসিভ লাইফ অগ্রজ হিসেবে কয়েকটি ভূমিকা রাখতে পেরেছিলো, তেমনি তথ্যপ্রযুক্তিতে নিত্যনতুন বিষয়ের সাথে তালমিলিয়ে সিকিউর লাইফ লাইনও প্রগ্রেসিভ লাইফের তামাদি পলিসি সচলে যেন সফলতার স্বাক্ষর রাখতে পারে তাহলে অন্যান্য কোম্পানিগুলোও এ কর্মযজ্ঞে যুক্ত হবে ইনশাআল্লাহ! এর সাথে তিনি ডিসেম্বর, ২০২৫ এর মধ্যেই কোম্পানির তামাদি হয়ে যাওয়া পলিসির উল্লেখযোগ্য অংশই যেনো আহরিত করা যায় এ বিষয়ে সিকিউর লাইফ লাইনের প্রতি বিশেষভাবে আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ