• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫

তানজিমের ৩ উইকেটই ছিল টার্নিং পয়েন্টঃ মুশফিক

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
তানজিমের ৩ উইকেটই ছিল টার্নিং পয়েন্টঃ মুশফিক
তানজিমের ৩ উইকেটই ছিল টার্নিং পয়েন্টঃ মুশফিক

আনলিমিটেড নিউজঃ ওপেনিং জুটিতে ৭১ রান তুলে ফেলেছিল শ্রীলঙ্কা। তখন খেলা শেষ হয়নি ১০ ওভারেরও। এমন ঝোড়ো শুরুর পর বোলিংয়ে এসে ১৩ রানের মধ্যেই লঙ্কানদের ৩ উইকেট তুলে নেন বাংলাদেশের পেসার তানজিম সাকিব। এরপর থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা।

তানজিমের পর লঙ্কানদের ওপর স্টিমরোলার চালান বাকি দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তারাও নেন ৩টি করে উইকেট। তিন পেসারের দাপুটে বোলিংয়ে ইনিংসের ৭ বল বাকি থাকতেই লঙ্কানরা অলআউট হয়ে যায় ২৫৫ রানে।

জবাবে ব্যাট করতে নেমে দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে এগিয়ে ৬৯ রানের দারুণ জুটি করেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ।

এরপর ম্যাচ জেতানো অপরাজিত ১৬৫ রানের রেকর্ড জুটি করে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন শান্ত ও মুশফিকুর রহিম। লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচে টাইগাররা জয় পায় ৬ উইকেট আর ৩২ বল হাতে রেখেই।

তবে ম্যাচ জেতানো ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেও বোলারদের কৃতিত্ব দিতে ভুল করেননি মুশফিক। তিন পেসারের কারণেই জয় পাওয়া সহজ হয়েছে বলে স্বীকার করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।

ম্যাচের পর তানজিমের দুর্দান্ত বোলিংয়ের প্রশংসা করেছেন মুশফিক। অভিজ্ঞ এই ব্যাটার মনে করেন, তানজিমের ৩ উইকেটই খেলার মোড় ঘুুরিয়ে দিয়েছে। যে কারণে, লঙ্কানদের কম রানের মধ্যে আটকাতে পেরেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে পেয়েছে সহজ জয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ