• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর মৃত্যুতে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর বাস ভাড়া বাড়াল সরকার কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন চার মাসেই চেলসি থেকে বিদায় রসেনিয়রের অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের বাজেট পাঁচ গুণ কমলো, জনপ্রতি নির্ধারণ ১৫০ টাকা প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের পরিস্থিতি যাই হোক না কেন, শেষ পর্যন্ত আপনি একা: অমিতাভ

ঢাকা মহানগর দক্ষিণের ৪টি ওয়ার্ডে যুবলীগের কমিটি ঘোষণা

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
ঢাকা মহানগর দক্ষিণের ৪টি ওয়ার্ডে যুবলীগের কমিটি ঘোষণা
ঢাকা মহানগর দক্ষিণের ৪টি ওয়ার্ডে যুবলীগের কমিটি ঘোষণা

আনলিমিটেড নিউজঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের ৪৭, ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ড শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) এ কমিটি ঘোষণার কথা জানায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচএম রেজাউল করিম রেজার যৌথ স্বাক্ষরে কমিটির চিঠি ইস্যু করা হয়।

চিঠিতে বলা হয়, এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ২৮ মার্চ থেকে পরবর্তী ৩ বছরের জন্য ৪৭ নং ওয়ার্ড যুবলীগে মো. সোহেল মাহমুদকে সভাপতি এবং জি এম হাসান গাজীকে সাধারণ সম্পাদক; ৫২ নং ওয়ার্ড যুবলীগে মো. দবিরুল ইসলাম দবিরকে সভাপতি এবং আরিফুর রহমান রুবেলকে সাধারণ সম্পাদক; ৫৩ নং ওয়ার্ড যুবলীগে মো. হানিফ সরকারকে সভাপতি এবং মো. আব্দুল বাতেন তালুকদারকে সাধারণ সম্পাদক; ৫৪ নং ওয়ার্ড যুবলীগে মো. নাজমুল হাসান ফয়সাল পিংকুকে সভাপতি একং মো. রাজিবকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

এই কমিটিগুলোকে আগমী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

উল্লেখ্য, গত বছরের ৪ অক্টোবর ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ