• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান

ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজ: জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বরকত খানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২১ নভেম্বর মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৭ অক্টোবর শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্ত্বে মোহাম্মদপুর থানা শাখা কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদের এক সভায় ১৮ জন দপ্তর বাহক সদস্যের বক্তব্যের আলোকে সর্ব সম্মতিক্রমে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের কারণে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বরকত খানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক-১ নুর নবী নাহিদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে পারিবারিক কারণে নুর নবী নাহিদ দেশের বাইরে থাকায় সাংগঠনিকভাবে পুনরায় কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সম্মতিতে যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ