• বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন

ঢাকা ছাড়ল প্রথম হজ ফ্লাইট

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃঃ সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে এ বছরের প্রথম হজ ফ্লাইট। এ ফ্লাইটে ৩৯৮ হজযাত্রী রয়েছেন।

সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে বাংলাদেশি হজযাত্রী বহনকারী প্রথম ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।

এর আগে, সোমবার সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজ ফ্লাইট উদ্বোধন করেন। এরপর তিনি হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি হজযাত্রীদেরকে সৌদি আরবের আইন-কানুন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানান।

প্রথম দিনে মোট ১০টি ফ্লাইটে চার হাজার ১৮০ জন হজযাত্রী সৌদি যাবেন। এর মধ্যে আটটি ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ও দুটি ফ্লাইট মদিনায় প্রিন্স মুহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

ধর্ম মন্ত্রণালয় জানায়, এ বছর তিনটি এয়ারলাইনস ২৩২টি প্রাক্‌-হজ ফ্লাইটের মাধ্যমে এ দেশের হজযাত্রী পরিবহন করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১৮টি প্রাক্-হজ ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ ও ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ হজযাত্রী পরিবহন করবে।

আগামী ৩১ মে প্রাক্-হজ ফ্লাইট শেষ হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ