• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

ঢাকা ওয়াসায় প্রবেশে লাগবে পাস

Un24admin
আপডেটঃ : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
ঢাকা ওয়াসায় প্রবেশে লাগবে পাস
ঢাকা ওয়াসায় প্রবেশে লাগবে পাস

আনলিমিটেড নিউজ ডেস্কঃ এখন থেকে ঢাকা ওয়াসার প্রধান কার্যালয়ে বহিরাগতদের প্রবেশে নিতে হবে পাস। ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা ছাড়া বহিরাগত যেকোন ব্যক্তি পাস ছাড়া প্রধান কার্যালয়ে প্রবেশ করতে পারবেন না। এছাড়া সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের আইডি কার্ড ব্যবহার করে প্রবেশ করতে হবে। নিরাপত্তা জোরদার করতে এ উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসা।

শুক্রবার (৩ ডিসেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এ বিষয় জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান অফিস আদেশ জারি করে এ বিষয়ে নির্দেশনা দেন।

ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান উল্লেখ করেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ওয়াসায় নিরাপত্তা কার্যক্রম জোরদার করা এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, এ উদ্যোগগুলোর মধ্যে রয়েছে– ঢাকা ওয়াসার কোনো প্রতিষ্ঠানে বহিরাগত কোনো ব্যক্তি ওয়াসার পাস ব্যতীত প্রবেশ করতে পারবে না; সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা আইডি কার্ড ব্যতীত প্রবেশ করতে পারবে না; আগত ভিজিটরদের অস্থায়ী আইডি কার্ড নিতে হবে, যা দৃশ্যমান রাখতে হবে; ওয়াসা ভবনে আধুনিক অগ্নিনিরাপত্তা সিস্টেম চালু করতে হবে; ঢাকা ওয়াসার সব স্থাপনার নিরাপত্তা কার্যক্রম দিনরাত মনিটরিংয়ের মাধ্যমে জোরদার করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ