• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত

Un24admin
আপডেটঃ : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত
ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-ওয়ারী বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০:০০ ঘটিকায় রাজধানীর গেন্ডারিয়ার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে ট্রাফিক-ওয়ারী বিভাগের আয়োজনে এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী, পিপিএম।

উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-ওয়ারী) বলেন, সবাইকে পরিস্কার-পরিছন্ন পোশাক পরিধান করে ডিউটি করতে হবে। যথাসময়ে ডিউটিতে উপস্থিত এবং যথাসময়ে ডিউটি হতে প্রস্থান করতে হবে। সকলকে জনগণের সাথে ভাল আচরণ করার মাধ্যমে সেবা প্রদান করতে হবে।

এর আগে প্রধান অতিথি কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন। এছাড়াও গত ডিসেম্বর, ২০২৪ খ্রি. মাসে মাঠ পর্যায়ে ভাল কাজের জন্য অফিসার ও ফোর্সদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। কল্যাণ সভায় ট্রাফিক-ওয়ারী বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ