• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, শিশু ও নারীসহ গুলিবিদ্ধ-১৫ হাদি হত্যায় ভারতে গ্রেফতার দুজনকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের স্বার্থের বাইরে কিছু করা যাবে না: এ্যানী চৌধুরী দারিদ্র্য বিমোচনে জাকাত ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার নির্দেশ প্রধানমন্ত্রীর টানা ১০ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর মোহাম্মদপুরে তেল কম দেওয়ায় অস্ত্র দেখিয়ে পাম্প কর্মচারীকে হুমকি খালেদা জিয়ার শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশির মৃত্যু, আহত ১০ টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত নারীদের পেছনে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব নয়

ডাণ্ডাবেড়ি নিয়ে বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ ঝালকাঠির নলছিটিতে ডাণ্ডাবেড়ি পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নিলেন রাকিবুল ইসলাম জোমাদ্দার নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা। বাবার মৃত্যুতে কারাগার থেকে প্যারোলে মুক্তি পেলেও জানাজার সময় তার পায়ের ডাণ্ডাবেড়ি খোলা হয়নি। পরে নির্ধারিত সময় শেষে তাকে আবারও কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর এলাকায় পারিবারিক কবরস্থানে জানাজা অনুষ্ঠিত হয়।

এতে স্বজনদের সঙ্গে উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম জোমাদ্দর (২৫)। তিনি উপজেলার সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

পরিবার সূত্রে জানা যায়, একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন রাকিবুল ইসলাম। বৃহস্পতিবার সকালে তার বাবা মোশাররফ জোমাদ্দরের মৃত্যু হলে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়।

প্রশাসনের অনুমোদনের পর স্বল্প সময়ের জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পুলিশি পাহারায় তিনি জানাজায় অংশ নেন। জানাজার সময় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ছাত্রলীগ নেতা অভিযোগ করেন, জানাজা ও দাফনের সময়ও রাকিবুলের ডাণ্ডাবেড়ি খোলা হয়নি।

বাড়ি থেকে বাবার লাশ কাঁধে নিয়ে ডাণ্ডাবেড়ি পরেই কবরস্থানে যায় সে। এটা অমানবিক। কিছুক্ষণের জন্য খুলে দিলে কি সে পালাতে পারতো।

নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সরদার বলেন, ‘রাকিবের বাবার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বাবার মৃত্যু যে কোনো সন্তানের জন্য অত্যন্ত কষ্টের।

প্যারোলে মুক্তি নিয়ে বাবার জানাজায় অংশ নেওয়া আরো বেদনাদায়ক। কিন্তু তার পায়ে ডাণ্ডাবেড়ি ছিল, এটা অমানবিক হয়েছে। আমরা রাকিব ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তার ধৈর্য কামনা করি।’

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের অনুমতি নিয়ে রাকিবকে পুলিশ পাহারায় জানাজায় নেওয়া হয়। দাফন শেষে তাকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কর্তৃপক্ষ যেভাবে নির্দেশ দিয়েছে, আমরা সেভাবেই তাকে জানাজা ও দাফনে অংশ নিতে দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ