• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান

ট্রেনে স্বস্তিতে ঢাকা ছাড়ছে মানুষ

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
ট্রেনে স্বস্তিতে ঢাকা ছাড়ছে মানুষ
ট্রেনে স্বস্তিতে ঢাকা ছাড়ছে মানুষ

আনলিমিটেড নিউজঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিটে যাত্রার দ্বিতীয় দিন আজ। এদিন সকাল থেকে স্বস্তিতেই ঢাকা ছাড়তে দেখা যায় যাত্রীদের। সময়মতো ছেড়ে যাচ্ছে ট্রেন।

তবে ঈদ যত ঘনিয়ে আসবে রেলে যাত্রীর চাপ ততই বাড়বে। তাই ভোগান্তি এড়াতে আগেভাগেই বাড়ির পথ ধরেছেন কেউ কেউ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, ঈদ যাত্রায় ট্রেনে যাত্রীর চাপ খুব একটা নেই। সকাল থেকেই প্রায় সবগুলো ট্রেন মোটামুটি সময়মতোই ছেড়ে যাচ্ছে। কিশোরগঞ্জ এক্সপ্রেস ছেড়ে যায় সকাল সাড়ে সাতটায়। যথাসময়ে ছেড়ে গেছে তিস্তা এক্সপ্রেস, মহানগর প্রভাতীসহ বেশিরভাগ ট্রেন।

দুই একটি ট্রেন কিছুটা দেরিতে ছাড়লেও স্টেশনে প্রবেশ ও ট্রেনে উঠতে কোনো প্রকার ভোগান্তি নেই বলেই জানান যাত্রীরা।

তারা বলেন, কর্তৃপক্ষ টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে না দেওয়ায় সব কিছু নিয়ম মেনেই হচ্ছে। তবে, আজ কর্ম দিবস শেষে বাড়তে পারে যাত্রীর চাপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ