• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
গ্রাহকসেবাকে আরও সহজ করতে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্সের নতুন উদ্যোগ সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ বিশ্বসুন্দরীর খেতাব জিতলেন জোহেইরি মোলা সিলেটে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক

ট্রাম্প-জেলেনস্কি বাকবিতণ্ডা!

Un24admin
আপডেটঃ : শনিবার, ১ মার্চ, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ খনিজসম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র-ইউক্রেন চুক্তির বৈঠকে এবার বাকবিতণ্ডায় জড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।

 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজের ওভাল অফিসে এ বৈঠকে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। বৈঠকে জেলেনস্কিকে আক্রমণ করে বক্তব্য দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এক পর্যায়ে তাদের মধ্যে মত-পার্থক্যের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ইউক্রেন যুদ্ধে হেরে যাচ্ছে দাবি করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন চুক্তিতে সম্মত হওয়া ছাড়া ইউক্রেনের হাতে আর কোনো সমাধান নেই। যুদ্ধে জয়ী হতে চাইলে ইউক্রেনকে অবশ্যই খনিজ চুক্তিতে রাজি হতে হবে।

শুধু প্রেসিডেন্ট ট্রাম্প নন, জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও। ঘটনার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট জেলেনস্কি ও তাঁর সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তাদের চুক্তি সই না করেই হোয়াইট হাউজ থেকে বেরিয়ে যেতে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ