• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

ট্রাক-কাভার্ড ভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
ট্রাক-কাভার্ড ভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
ট্রাক-কাভার্ড ভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

আনলিমিটেড নিউজ ডেস্কঃ গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ট্রাক ও কাভার্ড ভ্যানের চাপায় এক অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চান্দনা চৌরাস্তায় ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছালেহা আক্তার টুকটুকি (২৬), ইমরান হাসান রাজন (৩৮), মো. মামুন (২৩) ও মো. দুলাল (৪২)। বাসন থানার ডিউটি অফিসার এস আই কামরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ঘটনাস্থলে একজন নিহত হন। গুরুতর আহতদের তিন জন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, গত রাতে চান্দনা চৌরাস্তা এলাকার জোবেদা টাওয়ারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ঢাকা-ময়মনসিংহগামী একটি ট্রাক। এসময় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যান সামনে থাকায় কাভার্ড ভ্যান ও ট্রাকের মাঝখানে অটোরিকশা চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায়।

এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানায় পুলিশ।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা আবুল ফজল জানান, সড়ক দুর্ঘটনায় চার জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ