• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
খামেনির শেষ বিদায়ে শোক মিছিল বিশ্বমঞ্চকে বিদায় জানালেন রোনালদো তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাক উল্টে খাদে- নিহত ২

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
ট্রাক উল্টে খাদে- নিহত ২
ট্রাক উল্টে খাদে- নিহত ২

আনলিমিটেড জেলা ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার সোনাপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের ইদ্রিস আলী ছেলে ফানু (৪৫) এবং একই এলাকার হেরাস আলীর ছেলে আব্দুর রাজ্জাক খুদু (৪৬)।

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার কাদেরি কিবরিয়া জানান, সিমেন্টবোঝাই একটি ট্রাক সোনাপুর বাজারের একটি দোকানে কিছু সিমেন্ট নামায়। এরপর আরেকটি দোকানে যাওয়ার সময় সোনাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা দুই শ্রমিক ফানু ও খুদু মারা যান।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ