• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

টেলিগ্রামের প্রধান নির্বাহী গ্রেফতার

Un24admin
আপডেটঃ : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
টেলিগ্রামের প্রধান নির্বাহী গ্রেফতার
টেলিগ্রামের প্রধান নির্বাহী গ্রেফতার

আনলিমিটেড আন্তর্জাতিক ডেস্কঃ গ্রেফতার হয়েছেন জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভ। ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরাঞ্চলীয় একটি বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। দুরভের প্রাইভেট জেট লে বোর্গেট বিমানবন্দরে অবতরণের পরই তাকে গ্রেফতার করা হয়।

কর্মকর্তাদের মতে, জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের সঙ্গে সম্পর্কিত অপরাধের জন্য একটি ওয়ারেন্টের অধীনে ৩৯ বছর বয়সী দুরভকে গ্রেফতার করা হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তাসের মতে, ফ্রান্সে অবস্থিত রাশিয়ার দূতাবাস পরিস্থিতি স্পষ্ট করার জন্য ‘তাৎক্ষণিক পদক্ষেপ’ নিচ্ছে।

অন্যদিকে ফরাসি টিভি চ্যানেল টিএফ১ ওয়েবসাইটে জানিয়েছে, পাভেল দুরভ তার ব্যক্তিগত জেটে ফ্রান্সে গিয়েছিলেন।

জানা গেছে, ২০১৩ সালে টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন পাভেল দুরভ। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক এবং উইচ্যাটের পরে টেলিগ্রাম অন্যতম প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসাবে স্থান পেয়েছে।

টেলিগ্রাম অ্যাপটি রাশিয়া, ইউক্রেন এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে বিশেষভাবে জনপ্রিয়। অবশ্য ব্যবহারকারীর ডেটা হস্তান্তর করতে অস্বীকার করার পরে ২০১৮ সালে রাশিয়ায় অ্যাপটি নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু ২০২১ সালে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ