• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

ঝালকাঠিতে ত্রিমুখী সংঘর্ষে ১১ জন নিহত

Un24admin
আপডেটঃ : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড নিউজঃ ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েক জন।

বুধবার (১৭ এপ্রিল) বেলা দেড়টার দিকে ঝালকাঠির গাবখান সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গাবখান সেতুর টোলপ্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে চলে যায়। এতে একটি ইজিবাইকে থাকা সব যাত্রীই ঘটনাস্থলেই মারা যান। ওই ইজিবাইকে ৭ আরোহী ছিলেন।

এছাড়া ওই ট্রাকের নিচে একটি প্রাইভেট কারও চাপা পড়ে। ওই কারে শিশুসহ ৪ জন আরোহী ছিলেন। আশঙ্কা করা হচ্ছে, তাদেরও মৃত্যু হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের তাদের নামপরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আফরুজুল হক টুটুল।

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ারে সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালাচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মী শিহাব উদ্দিন জানান, এ ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট নিয়োজিত আছেন বলে তিনি জানান।

আহতদের ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ