আজ ৩ ডিসেম্বর ২০২৫ বুধবার দিনব্যাপী রাজধানীর বিজয়নগরের মৌরি রেষ্টুরেন্ট অডিটোরিয়ামে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর মাসিক ব্রাঞ্চ ম্যানেজার মিটিং অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য এস এম নুরুজ্জামান।
সভার সভাপতিত্ব করেন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোঃ আরিফ হোসেন।