আজ ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার বেলা ১১:০০ ঘটিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে “স্টুডেন্ট ইন্স্যুরেন্স : ডিজিটাল ক্লেইমস” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ‘শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রে’র অতিরিক্ত পরিচালক মিসেস আমিনা ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে কিনোট স্পীকার হিসেবে বক্তব্য রাখেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সিইও জনাব এস এম নুরুজ্জামান। শিক্ষার্থী বীমা সুবিধা, দাবি প্রক্রিয়া এবং ডিজিটাল সার্ভিসের উপর প্রেজেটেশন উপস্থাপন করেন কোম্পানির ভিপি ও গ্রুপ বীমা প্রধান জনাব মো: আনোয়ার হোসেন সরকার। সেমিনারটি সঞ্চালনা করেন কোম্পানির সংগঠন প্রধান জনাব সৈয়দ মাশকুরুল হক। উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ৫২, ৫৩ এবং ৫৪ ব্যাচের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ‘শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রে’র উপ-পরিচালক মিসেস তাসলিমা খন্দকার, উপ-পরিচালক মিসেস ফাহমিদা মলিক, উপ-পরিচালক মিসেস ইফরাত জাহান, শিক্ষার্থী বীমার প্ল্যান সেক্রেটারী সহকারী পরিচালক মো: হেলাল উদ্দিন এবং জেনিথ লাইফের সংগঠন প্রধান জনাব মুন্সী মো: আবদুল খালেক, এক্সিকিউটিভ অফিসার জনাব মো: শরিফুল ইসলাম, হোসেন মো: রিয়াজ, মো: নাদিম হাসান প্রমুখ।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সহায়তায় সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।