• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
হঠাৎ খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক- অনিয়মে তাৎক্ষণিক ব্যবস্থা সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাথে জেনিথ ইসলামী লাইফের সিইও’র সাক্ষাৎ মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী জেনিথ ইসলামী লাইফের বীমায় অন্তর্ভুক্ত বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৪২ গ্রেপ্তার স্বাধীনতার ৫৫ বছর—প্রশ্ন রয়ে গেছে!

জাপাকে ২৬ ও অন্যান্য শরিকদের ৬ আসন ছাড় আওয়ামী লীগের

Un24admin
আপডেটঃ : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে (জাপা) ২৬টি এবং ১৪ দলের শরিকদের জন্য ৬টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এসব আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছে দলটি। সে হিসাবে সংসদীয় ৩০০ আসনের মধ্যে ২৬১টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে ক্ষমতাসীনরা।

রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনে কমিশনে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, জাতীয় পার্টির জন্য যে ২৬টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রত্যাহার করেছি, সেগুলো হচ্ছে- ঠাকুরগাঁও-৩, নীলফামারী-৩, নীলফামারী-৪, রংপুর-১, রংপুর-৩, কুড়িগ্রাম-১, কুড়িগ্রাম-২, গাইবান্ধা-১, গাইবান্ধা-২, বগুড়া-২, বগুড়া-৩, সাতক্ষীরা-২, পটুয়াখালী-১, বরিশাল-৩, পিরোজপুর-৩, ময়মনসিংহ-৫, ময়মনসিংহ-৮, কিশোরগঞ্জ-৩, মানিকগঞ্জ-১, ঢাকা-১৮, হবিগঞ্জ-১, ব্রাহ্মণবাড়িয়া-২, ফেনী-৩, চট্টগ্রাম-৫, চট্টগ্রাম-৮ ও নারায়ণগঞ্জ-৫।

এছাড়া ১৪ দলের জন্য বগুড়া-৪, রাজশাহী-২, কুষ্টিয়া-২, বরিশাল-২, পিরোজপুর-২ ও লক্ষ্মীপুর-৪, মোট ছয়টি আসন ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান দলের দফতর সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ