• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গুরুতর দগ্ধ ও আহতদের চিকিৎসায় সহায়তা করতে ভারতের একটি বিশেষজ্ঞ মেডিকেল দল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে তারা হাসপাতালে প্রবেশ করেছেন বলে বার্ন ইনস্টিটিউটের তথ্যকেন্দ্র থেকে জানানো হয়েছে।

এর আগে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

কমিশন সূত্রে জানা যায়, চার সদস্যের ভারতীয় চিকিৎসা প্রতিনিধিদলের মধ্যে দুজন দগ্ধ রোগীদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক আর অন্য দুজন নার্স রয়েছেন। ঢাকায় আসা ভারতীয় চিকিৎসকেরা দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সাফদারজং হাসপাতালের জ্যেষ্ঠ বার্ন ও প্লাস্টিক সার্জন। দুটি হাসপাতালই ভারতের অন্যতম প্রথিতযশা সরকারি হাসপাতাল হিসেবে পরিচিত।

এদিকে বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধিদলটি মাইলস্টোন বিমান দুর্ঘটনায় দগ্ধ রোগীদের শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন এবং তাৎক্ষণিক চিকিৎসা সহায়তার পাশাপাশি প্রয়োজনে ভারতে উন্নত চিকিৎসার জন্য সুপারিশ করবেন।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে (২৩ জুলাই) ঢাকায় পৌঁছান সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল।

এদিকে বিভিন্ন দেশ থেকে সহায়তার কথা বলা হচ্ছে জানিয়ে ইনস্টিটিউটটির পরিচালক নাসির উদ্দিন বলেন, ভারত, আমেরিকা, চীনসহ বিভিন্ন দেশে থাকা আমাদের দেশের বিশেষজ্ঞরা চিকিৎসার ক্ষেত্রে বিভিন্নভাবে সহায়তা করতে চান। এই মুহূর্তে আমরা যে প্রটোকল নিয়ে আগাচ্ছি, আমরা মনে করি এই প্রটোকল নিয়েই সামনে আগাবো। তবে চিকিৎসার বিষয়ে যেকোনো ভালো পরামর্শ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সোমবার দুপুরে মাইলস্টোন কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্যমতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ জন প্রাণ হারিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ