• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

জাতীয় নির্বাচন ব্যত্যয় ঘটলে দায় ইউনূস সরকারকে নিতে হবে

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনীয় সংস্কারের পর জাতীয় নির্বাচন ব্যত্যয় ঘটলে এর দায় ড. ইউনূস সরকারকে নিতে হবে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, গতকাল জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিয়েছে ঐকমত্য কমিশন। অবাক বিস্ময়ে দেখলাম, বিএনপির নোট অব ডিসেন্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল সনদে, তা বাদ দেয়া হয়েছে। এর মাধ্যমে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে। এগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন।

মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় নোট অফ ডিসেন্ট উপেক্ষা করে জনগণ ও রাজনৈতিক দলের সাথে প্রতারণা করা হয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচনে জনগণের সংসদ তৈরি হলে যে সংস্কার প্রস্তাব করা হয়েছে, তা সেখানে বাস্তবায়ন হবে।

মির্জা ফখরুল বলেন, যারা নৈরাজ্য দেখতে চায়, তারাই নির্বাচন পেছাতে কথা বলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ