• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরিবোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরিবোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরিবোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি

আনলিমিটেড নিউজ ডেস্কঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানে জুরিবোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন প্রজ্ঞাপনে ‘জুরিবোর্ডে’ চারজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানের লক্ষ্যে পুরস্কার প্রাপকদের নাম সুপারিশ করার জন্য গত ১৫ সেপ্টেম্বর ‘জুরিবোর্ড’ গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। সেই প্রজ্ঞাপন সংশোধনপূর্বক ‘জুরিবোর্ড’ পুনর্গঠন করে ফের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপনে ‘জুরিবোর্ডে’ চারজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা হলেন- আশির দশকের সাড়া জাগানো নায়িকা এখন বিশিষ্ট অভিনেত্রী সুচরিতা, নব্বই দশকের জনপ্রিয় নায়ক বিশিষ্ট অভিনেতা খাজা নাঈম মুরাদ, বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু ও চলচিত্র পরিচালক সাঈদুর রহমান সাঈদ।

পদাধিকার অনুযায়ী ‘জুরিবোর্ডের’ সভাপতি হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র)। সদস্যসচিব হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ঢাকার ভাইস চেয়ারম্যান, সদস্য হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিশাখা প্রধান।

‘জুরিবোর্ডে’ আরও আছেন চিত্রগ্রাহক বরকত হোসেন, জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস এম ইমরান হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সাংবাদিক ওয়াহিদ সুজন।

জুরিবোর্ডের কার্যপরিধিতে বলা হয়েছে, এই ‘জুরিবোর্ড’ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পর্যবেক্ষণপূর্বক পুরস্কারের জন্য চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীদের নাম সুপারিশ করবে। আজীবন সম্মাননাসহ ২৮টি ক্ষেত্র পুরস্কার প্রদানের জন্য বিবেচিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ