• শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

জয় আমার বান্ধবীর স্বামী, আমাকে জড়িয়ে গুঞ্জন ছড়াবেন না: পরীমণি

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
জয় আমার বান্ধবীর স্বামী, আমাকে জড়িয়ে গুঞ্জন ছড়াবেন না: পরীমণি
জয় আমার বান্ধবীর স্বামী, আমাকে জড়িয়ে গুঞ্জন ছড়াবেন না: পরীমণি

আনলিমিটেড নিউজ ডেস্কঃ চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে আলোচনা-সমালোচনার যেন কোনো শেষ নেই। তার ব্যক্তিজীবন মানেই নানান ঘটনা, বিতর্ক। কাজের বাইরে প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন পরীমণি। ফের প্রেমের গুঞ্জনে নেটিজেনদের চর্চায় এই নায়িকা।

সম্প্রতি অভিনেতা জয় চৌধুরীর সঙ্গে সিনেমার প্রচারসহ বিভিন্ন আয়োজনে দেখা গেছে পরীমণিকে। আর সেটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য। নানান মন্তব্যে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পরীমণি।

জয় আমার বান্ধবীর স্বামী, আমাকে জড়িয়ে গুঞ্জন ছড়াবেন না: পরীমণি
সেখানে আলাপচারিতার একপর্যায়ে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশে-কলকাতা সব জায়গাতেই আপনার পাশে অভিনেতা জয় চৌধুরীকে দেখা যায়?

জবাবে মুখভরা হাসি নিয়ে পরীমণি বলেন, আরে আরে! কী যে বলেন। ও তো আমার বান্ধবীর স্বামী। ওর বউ আমার বন্ধু, আমার বোন। জয় তাই ‘দুলাভাই’, আপনাদের ভাষায় জামাইবাবু।

অভিনেত্রী আরও বলেন, সত্যিই আমাদের মধ্যে খুবই মিষ্টি সম্পর্ক। খুব মজা করি আমরা। দোহাই, কলকাতায় আবার এই গুঞ্জনটা যেন ছড়িয়ে দেবেন না! সাংবাদিকদের বড় ভয়।

পরীমণি আর প্রেমের সম্পর্কে জড়াবেন কি না? এমন প্রশ্নের জবাবে চিত্রনায়িকা বলেন, আমার প্রেম হলে দেখি অনেকের মনটন ভেঙে যায়। আমি কারও হবো না— তাতে লোকে খুশি। একজন কারও হলেই বিশাল ব্যথা! তাই অনুরাগীদের জানাচ্ছি, আমি কারও নই বাবা! তোমরা খুশি থাকো (হাহাহা)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ