• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল শিহাবের

Un24admin
আপডেটঃ : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল শিহাবের
ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল শিহাবের

আনলিমিটেড জেলা ডেস্কঃ সিলেট নগরীর বন্দরবাজারের সিটি হার্ট মার্কেটের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিহাব আহমদ নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিহাব আহমদ এক বিমা কোম্পানিতে কাজ করতেন। তিনি সিলেট নগরের বাদামবাগিচা এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। তার বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর গোয়ালাবাজারে।

আটককৃতরা হলেন- দক্ষিণ সুরমা থানার কদমতলী ফেরী ঘাট এলাকার শাজাহান মিয়ার ছেলে মো. রানা (৩০), শাহপরান (র.) থানার শিবগঞ্জ লামাপাড়া এলাকার মো. আইয়ুব আলীর ছেলে আরিফ মাহমুদ রকি (২২) ও নেত্রকোণার মদন থানার কুলিআটি এলাকার রাসেল মিয়ার ছেলে শাকিল আহমেদ (২২)।

পুলিশ জানায়, শিহাব আহমদ ছুরিকাহত হওয়ার পর পথচারীরা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কল্লোল গোস্বামী।

তিনি বলেন, ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে আক্রমণ করা হয়েছে। ছিনতাইকারী বেশ কয়েকজন ছিল। বুকের নিচে ছুরি দিয়ে জখম করায় তিনি খুব বেশি আঘাতপ্রাপ্ত হন। নিহত ব্যক্তির ব্যাগ ও মোবাইলসহ অন্যান্য সামগ্রী পাওয়া গেছে। আমরা এরইমধ্যে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছি।

তিনি আরো বলেন, মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ