• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

চীনা নববর্ষে শুভেচ্ছা জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ চীনের ঐতিহ্যবাহী ক্যালেন্ডার অনুযায়ী আজ নববর্ষ উদযাপন করছেন চীনা জনগণ। নববর্ষ বা বসন্ত উৎসব এটি চীনের মানুষের সামাজিক ও পারিবারিক জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। এই উপলক্ষে চীনের বন্ধুপ্রতীম জনগণকে চান্দ্র নববর্ষ বা বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সূত্র: সিজিটিএন

শুভেচ্ছাবাণীতে তিনি বলেন, ‘চীনের বসন্ত উৎসব’-কে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) ২০২৪ সালে ‘মানবসভ্যতার প্রতিনিধিত্বকারী অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যর’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই অভূতপূর্ব অর্জনে চীনের সরকার ও জনগণের মতো আমরাও অত্যন্ত আনন্দিত। চীনের বসন্ত উৎসবের মতো বাংলা নববর্ষের ‘মঙ্গল শোভাযাত্রাও’ ইউনেস্কোর একই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা এবং চীনের বসন্ত উৎসবের এ আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে এক গভীর যোগসূত্রের সূচনা করেছে। এই অভিন্ন আনন্দের মুহূর্তে আমরা নতুন বছরের আশা, আনন্দ ও সমৃদ্ধিকে গুরুত্ব দিয়ে দুদেশের নিবিড় সম্পর্ককে সামনে আরো এগিয়ে নিতে একযোগে কাজ করতে পারি।

প্রধান উপদেষ্টা চীন ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তীর কথা উল্লেখ করে বলেন, পঞ্চাশ বছরের এই দীর্ঘ পথচলায় দু’দেশের সম্পর্ক যেমন গভীর ও নিবিড় হয়েছে, তেমনি এর ব্যাপকতাও অনেক বেড়েছে।

সুপ্রতীবেশীসুলভ ও বন্ধুত্বের নীতি অনুসরণের মধ্য দিয়ে দু’দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক উন্নীত হয়েছে। এ সম্পর্ক শুধু দুদেশের আস্থা ও বন্ধুত্বের প্রতীকই নয়, বরং দুই জাতি ও দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান শান্তি, সহযোগিতা ও সমৃদ্ধির পথে একসাথে চলার এক অবিচল অঙ্গীকার। এরই পরিপ্রেক্ষিতে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিশ্বের সামনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি ও জনগণের মধ্যে পারস্পরিক বিনিময়ের মাধ্যমে এই সম্পর্ক ক্রমাগত আরো ঘনিষ্ঠ হয়েছে।

তিনি আরও বলেন, আগামী দিনে চীন ও বাংলাদেশের সম্পর্ক, ইতিহাসের সঠিক পথ ধরে সামনে এগিয়ে যাবে এবং দু’দেশের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে সহায়ক হবে। তিনি বলেন, ‘আমরা একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধিশালী এবং স্থিতিশীল বিশ্ব গড়তে একসাথে কাজ করে চাই। ’ তিনি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের জনগণকে শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ