• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

চলে গেল শিশু সোনিয়াও!

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
চলে গেল শিশু সোনিয়াও!
চলে গেল শিশু সোনিয়াও!

আনলিমিটেড নিউজঃ মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ শিশু সোনিয়া সুলতানাও মারা গেছে। বসতঘরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মা-বাবা ও তিন ভাই-বোনের পর বেঁচে থাকা সোনিয়াও চলে গেল না ফেরার দেশে।

উন্নত চিকিৎসার জন্য সিলেট থেকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পর বুধবার ভোরে পাঁচটার দিকে সে মারা যায়।

বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনায় সোনিয়ার মা-বাবা ও তিন ভাই-বোনও মারা গেছেন। পরিবারের সদস্যদের মধ্যে একমাত্র সেই বেঁচে ছিল।

এর আগে মারা যান সোনিয়ার বাবা ফয়জুর রহমান (৫২), মা শিরি বেগম (৪৫), বোন সামিয়া বেগম (১৬), সাবিনা বেগম (১৩) ও ভাই সায়েম মিয়া (৮)। এদের মধ্যে মেয়ে সামিয়া বেগম নবম শ্রেণির ও সাবিনা বেগম সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

সোমবার রাতে স্ত্রী ও চার সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন জুড়ি উপজেলার ফয়জুর রহমান। মঙ্গলবার ভোরে বজ্রপাতে পল্লিবিদ্যুতের তার ছিড়ে তার ঘরের চালের উপর পড়লে সে শব্দে তাদের ঘুম ভাঙ্গে। এ সময় সবাই উঠে বাইরে যেতে চাইলে ঘরের টিনের দরজা ধরামাত্রই তারা বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ