• রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম আদালতের ১ হাজার ৯১১ মামলার নথি ভাঙারির দোকানে!

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
চট্টগ্রাম আদালতের ১ হাজার ৯১১ মামলার নথি ভাঙারির দোকানে!
চট্টগ্রাম আদালতের ১ হাজার ৯১১ মামলার নথি ভাঙারির দোকানে!

আনলিমিটেড নিউজ ডেস্কঃ চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া ১ হাজার ৯১১ টি মামলার নথি (কেইস ডকেট বা সিডি) উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক চা বিক্রেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে কোতোয়ালী থানা এলাকার একটি ভাঙারির দোকান থেকে এসব নথি উদ্ধার করা হয়।

নথি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম। তিনি জানান, গত সোমবার চট্টগ্রাম আদালতের ১ হাজার ৯১১টি মামলার নথির (কেস ডকেট বা সিডি) খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভুঁইয়া। এ ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

জিডিতে উল্লেখ করা হয়, মহানগর পিপি অফিসে প্রায় ২৮-৩০টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। পিপি অফিসের জায়গা স্বল্পতার কারণে ২০২৩ সালের ২৪ এপ্রিল পিপি অফিসের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় ১ হাজার ৯১১ কেস ডকেট (সিডি) পলিথিনে মোড়ানো স্তূপ আকারে রক্ষিত ছিল।

১২ ডিসেম্বর মহানগর কোর্টের সর্বশেষ ভেকেশন কোর্ট ছিল। তারপর থেকে মহানগর আদালত ও পিপি অফিস বন্ধ থাকায় গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে জিডি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ