• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত

Un24admin
আপডেটঃ : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড নিউজঃ চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (২০ এপ্রিল) রাত ১০টা ৪৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

ভলকানো ডিসকভারি জানায়, ৩.৭ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প বন্দরনগরী থেকে ৪৩ কিলোমিটার দূরে আঘাত হানে। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১০টা ৪৬ মিনিটে মৃদু ভূমিকম্পটি অনুভূত হয়।

জানা গেছে, মৃদু ভূমিকম্পটির অবস্থান ছিল ভারত সিমান্ত থেকে ৩৪ কিলোমিটার ও মিয়ানমার থেকে ৬৬ কিলোমিটার দূরে। ভূমিকম্পের কেন্দ্রে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এর আগে, গত ১৮ এপ্রিল রাত ১১টা ১৪ মিনিটে জাপানের কিয়োসু ও শিকোকু দীপপুঞ্জের মধ্যবর্তী স্থানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটিতে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ