• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার ফুটবল জাদুকর লিওনেল মেসির জন্মদিন আজ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট লড়াইয়ে টিকে রইলো ক্রোয়েশিয়া মার্কেন্টাইল ইসলামী লাইফের চট্টগ্রামে মেজবানী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪

চকরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে চকরিয়ার উপজেলার হারবাংয়ের গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মুহাম্মদ আরিফুল আমিন জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পশ্চিমে খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের টিম ও স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালিয়ে ৬ জন যাত্রীকে জীবিত উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এছাড়া, দুজনকে বাসের নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ভুক্তভোগী কয়েকজন যাত্রী জানিয়েছেন, হানিফ পরিবহনের বাসটি হারবাংয়ের গয়ালমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বেশিরভাগ যাত্রী জানালা দিয়ে লাফ দেয়। কেউ কেউ উল্টে যাওয়ার পর তাড়াহুড়ো করে বাসটি থেকে বের হতে পেরেছে।

পুলিশ জানায়, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। পরে পরিবারের লোকজন এলে তাদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ