• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রগ্রেসিভ লাইফের প্রথম বর্ষ ব্যবসা স্থগিতাদেশ প্রত্যাহার আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পুতিন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার বিকেএসপির সঙ্গে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, বিক্ষোভে পোশাক শ্রমিকরা মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ডিসেম্বর ঘিরে নাশকতার ছক! ২১ জেলায় বোমা-আগুন গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

Un24admin
আপডেটঃ : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

জাতীয় ডেস্কঃ গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

সীমান্তরক্ষী এই বাহিনী জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত দায়িত্ব পালন করছে বিজিবি।

এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করবেন।

এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ