• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

গাজীপুরে জামাই মেলায় বাহারি মাছের সমাহার

Un24admin
আপডেটঃ : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ গাজীপুরের কালীগঞ্জের বিনিরাইল গ্রামে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে জামাই মেলা। স্টলে স্টলে সাজিয়ে রাখা হয়েছে বোয়াল, আইড়, রুই, কাতলা, চিতল, মৃগেল, কালীবাউশ, গ্রাস কার্প, সিলভার কার্পসহ বাহারি অনেক মাছ। চলছে মাছ কেনার প্রতিযোগিতা।

সোমবার ভোর থেকে দিনব্যাপী এই জামাই মেলায় দূরদূরান্ত থেকে ক্রেতারা আসছেন মাছ কিনতে। আশেপাশের অঞ্চলের জামাইরা এই মাছ বেশি ক্রয় করেন বলে একে জামাই মেলা বলা হয়েছে।

বিলের ধারে বসানো এ মেলায় বাহারি মাছের জন্য বিখ্যাত।

সকাল থেকে এই মেলায় মাছ নিয়ে চলছে হাঁকডাক ও দরদাম। ছোট মাছ থেকে শুরু বিভিন্ন ওজনের মাছও আছে মেলাতে। আশপাশের গ্রামের লোকজন নিয়ে মাছ কিনতে মেলায় এসেছেন। কেউ কেউ শুধু ঘুরতেও এসেছেন।

সংক্রান্তি দিনে কালীগঞ্জের বিনিরাইল গ্রামে জামাই মেলা বসে। যদিও এবার মেলাটি একদিন পিছিয়ে পহেলা মাঘে অনুষ্ঠিত হচ্ছে।

মেলায় শুধু মাছের সমাহার নয়, আছে বড় মাছ কেনারও প্রতিযোগিতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ