• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম:
শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ তিন ব্যাংকের এমডির চুক্তি বাতিল মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র নবায়ন প্রিমিয়াম সংগ্রহ উৎসব শুরু

গাজা নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় ভাঙনের সুর

Un24admin
আপডেটঃ : রবিবার, ১৯ মে, ২০২৪
গাজা নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় ভাঙনের সুর
গাজা নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় ভাঙনের সুর

আনলিমিটেড ডেস্ক নিউজঃ ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় ভাঙনের সুর। ৮ জুনের মধ্যে গাজা নিয়ে সরকারের যুদ্ধপরবর্তী পরিকল্পনা দেয়া না হলে পদত্যাগের হুমকি দিয়েছেন ওই মন্ত্রিসভার সদস্য এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ।

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনাও করেন গ্যান্টজ। গাজায় অপরিকল্পিত কার্যক্রমকে উগ্রপন্থা আখ্যা দিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে পুরো জাতিকে সর্বনাশের দিকে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেন তিনি। দিয়েছেন সরকারের পতনের হুঁশিয়ারিও।

তবে গ্যান্টজের এই মন্তব্যকে বৃথা বলে উল্লেখ করেছেন নেতানিয়াহু।

এদিকে গাজার দক্ষিণের শহর রাফায় থেকে এক সপ্তাহে প্রায় ৯ লাখ ফিলিস্তিনি উদ্বাস্তু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাবালিয়া ও রাফার শহরের আরও গভীরে সামরিক বহর নিয়ে প্রবেশ করেছে ইসরায়েল। ২৪ ঘণ্টায় হামলা চালিয়ে ৭০ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। আহত হয়েছেন ১১০ জন।

ইসরায়েলের বিরুদ্ধে গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ