• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

গণ অবসরের হুমকি নারী দলের ফুটবলারদের

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ নেপালের কাঠমান্ডুতে সাফ টুর্নামেন্ট চলাকালেই বাংলাদেশ নারী ফুটবলার ও দলের কোচ পিটার বাটলারের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। সাফ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে সেই সংকট আর সামনে আসেনি। এরমধ্যে পিটার বাটলারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বাফুফে। দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নিয়ে গত সোমবার রাতে ঢাকায় এসেছেন তিনি। এরপর থেকে পুরনো দ্বন্দ্ব আবার প্রকাশ্যে এসে প্রকট আকার ধারণ করেছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাফুফে ভবনে সিনিয়র নারী ফুটবলারদের প্রায় সবাই এক যোগে গণমাধ্যমে সাফ জানিয়েছেন, আমরা এই কোচের অধীনে অনুশীলন করব না। এই কোচ থাকলে আমরা সম্মান নিয়ে বিদায় নিব।

কাল থেকে আলোচনায় ছিল নারী ফুটবলার-কোচ দ্বন্দ্ব। নারী ফুটবলাররা দ্বন্দ্ব নিয়ে এতদিন আনুষ্ঠানিকভাবে মুখ খুলেননি। আজ সন্ধ্যায় এক যোগে তারা বাফুফে ভবনের নিচে এসে কোচদের সাথে তাদের সমস্যার বিষয়টি তুলে ধরেছেন। তিন পাতার এক বিবৃতি গণমাধ্যমের সবার হাতে দিয়েছেন। সেখানে কোচের সঙ্গে তাদের নানা অসঙ্গতি তুলে ধরেছেন।

জাতীয় দলের গুরুত্বপূর্ণ সকল খেলোয়াড় অধিনায়ক সাবিনা, ডিফেন্ডার মাসুরা, শিউলি আজিম, মিডফিল্ডার সানজিদা, মারিয়া, ফরোয়ার্ড কৃষ্ণা, শামসুন্নাহার, তহুরার সঙ্গে উঠতি তারকা সাগরিকা সাথি নাসরিন স্বর্ণাও ছিলেন। সব মিলিয়ে বাফুফে ভবনের নিচে প্রায় ১৫ জন ফুটবলার কোচের বিপক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন।

সিনিয়র নারী দলের ক্যাম্পে বাফুফের চুক্তিবদ্ধ খেলোয়াড় ৩১ জন। এর মধ্যে আনাই মুঘিনি যোগ দেননি। ৩০ জনের মধ্যে ১৫ জনই কোচের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এখানে আসার আগে খেলোয়াড়রা কোচের অধীনে অনুশীলনে ‘ইয়েস’ নো’ করে এসেছেন। সেখানে জুনিয়র ও উঠতি কয়েকজন রয়েছেন মাত্র।

নারী ফুটবলাররা সাফের আগে থেকে বিয়ষটি নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণকে জানিয়ে আসছিলেন। সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনও বিষয়টি জানতেন। সাফের পর সমস্যা সমাধান না করে কোচ নিয়োগ দেয়ায় তারা খুব হতাশ, তারা আমাদের সঙ্গে একটু আলোচনা করল না। আমরা মাঠে খেলি বলেন ডিফেন্ডার মাসুরা।

বাফুফে নারী উইংয়ের প্রধানের সঙ্গে আলোচনার পরও বিষয়টি সমাধান না হওয়ায় তারা আক্ষেপ করেছেন। তাই নারী ফুটবলাররা এখন সভাপতির সঙ্গে সাক্ষাৎ চান। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের দিকে তাকিয়ে নারী ফুটবলারা। বাফুফে সভাপতিও যদি পিটারের পক্ষেই থাকেন তাহলে তারা গণপদত্যাগ করতে বাধ্য হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ