• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার ফুটবল জাদুকর লিওনেল মেসির জন্মদিন আজ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট লড়াইয়ে টিকে রইলো ক্রোয়েশিয়া মার্কেন্টাইল ইসলামী লাইফের চট্টগ্রামে মেজবানী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪

খাগড়াছড়িতে বাস উল্টে নিহত ২, আহত ১২

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক সড়কের সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস সাপমারা পুলিশ চেকপোস্ট পার হয়ে পাহাড় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ সময় আরও অন্তত ১০ থেকে ১২ জন আহত হন। পরে উদ্ধার অভিযানে বাসের নিচ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠায়।

মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী জানান, রাঙামাটির বাঘাইছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। উদ্ধার কার্যক্রম চলছে। বিস্তারিত পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ