• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

খাগড়াছড়িতে বজ্রপাতে মা-ছেলেসহ ৫ জনের মৃত্যু

Un24admin
আপডেটঃ : রবিবার, ৫ মে, ২০২৪
খাগড়াছড়িতে বজ্রপাতে মা-ছেলেসহ ৫ জনের মৃত্যু
খাগড়াছড়িতে বজ্রপাতে মা-ছেলেসহ ৫ জনের মৃত্যু

আনলিমিটেড নিউজঃ খাগড়াছড়িতে একদিনে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে দুই শিশু। রোববার জেলার তিন উপজেলায় এসব ঘটনা ঘটেছে।

জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের গোরস্থান পাড়ায় বজ্রপাতে ঘরে আগুন ধরে যায়। এ সময় ছাদেক মিয়ার স্ত্রী হাসিনা বেগম (৩০) এবং তার ছেলে হানিফ মিয়ার (৮) মৃত্যু হয়। এ ঘটনায় তাদের আরেক ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।

অন্যদিকে, জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের শশী কারবারি পাড়ার সুছেল বিকাশ ত্রিপুরার স্ত্রী সমিকা ত্রিপুরা (২৬) বজ্রপাতে মৃত্যু হয়েছে। এ সময় তাদের দুই সন্তান অর্পণ ত্রিপুরা (৩) এবং অহনা ত্রিপুরা (৬) বজ্রপাতে গুরুতর আহত হয়েছে। আহত দুই শিশু মাটিরাঙ্গা উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

একই এলাকায় সমিকা ত্রিপুরা নামের এক নারীর মৃত্যু হয়েছে। বজ্রপাতে তাদের গৃহপালিত ৩টি ছাগলও মারা গেছে।

এছাড়াও রামগড় উপজেলায় গনজ মারমা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ভোরে বাড়ির উঠানে বাঁধা গরু গোয়াল ঘরে তুলতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। এ সময় তার গরু দুটিও মারা গেছে। তিনি রামগড় উপজেলার ১ নম্বর ইউনিয়নের হাজাছড়া এলাকার কংজ্য মারমার ছেলে।

এছাড়াও আকস্মিক কালবৈশাখী ঝড়ে জেলার বেশ কয়েকটি স্থানে গাছপালা উপড়ে গেছে। বাতাসের তাণ্ডবে পাকা ধান শুয়ে পড়েছে। ক্ষতি হয়েছে বেশ কয়েকটি ঘরবাড়ির।

এসব তথ্য নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান বলেন, বজ্রপাতে নিহতের পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী সহায়তা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ