• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার ফুটবল জাদুকর লিওনেল মেসির জন্মদিন আজ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট লড়াইয়ে টিকে রইলো ক্রোয়েশিয়া মার্কেন্টাইল ইসলামী লাইফের চট্টগ্রামে মেজবানী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪

কালিয়াকৈরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরের ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যসহ চার জন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ফুলবাড়িয়া বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাওনা এলাকা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ফুলবাড়িয়ার বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী জাহিদ ও তার শিশু ছেলে মারা যান। গুরুতর আহত অবস্থায় জাহিদের স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ ছাড়া নিহত অন্য যাত্রীর পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে ফুলবাড়িয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং নিহতদের মরদেহ উদ্ধার করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ