• শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

কাউন্সিলর মাহবুব জন সাধারণের স্বার্থে ঝড়ের কবলে

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৭ মে, ২০২৪
কাউন্সিলর মাহবুব জন সাধারণের স্বার্থে ঝড়ের কবলে
কাউন্সিলর মাহবুব জন সাধারণের স্বার্থে ঝড়ের কবলে

ফজলে হাসান রাব্বি:: ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর প্রভাবে রাজধানীতে সারাদিন বৃষ্টিসহ ধমকা হাওয়া বয়ে যাচ্ছে। রাজধানীর খিলগাঁও থানার ১নং ওয়ার্ডের বিভিন্নস্থানে ঝড়ের তান্ডবে জলাবদ্ধতা, বড় বড় গাছ পরে জনদূভোর্গ সৃষ্টি হয় ব্যাপক। খবর পেয়েই ছুটে আসেন ১নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলম মাহবুব।

সিপাইবাগ ক্লাব মোড়, পুরাতন পুলিশ ফাঁড়ি, শহীদ বাকী সড়ক, সবুজ মতি ভবনের পাশে, এরশাদ স্কুলের সামনেসহ প্রায় ১০ টি গাছ পরে যায়।

জন সাধারণের নিরবিচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশন কর্মীদের সাথে নিয়ে দ্রুত রাস্তায় পরে যাওয়া গাছ অপসারণ করার ব্যবস্থা করেন কাউন্সিলর মাহবুব।

নিজে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থেকে যে সব জায়গাতে পানি জমেছে, দ্রুত পানি অপসারণে সিটি কর্পোরেশন কর্মীদের কাজ তদারকি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ